ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৯:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

পীরগঞ্জের লালদিঘী স্কুল কেন্দ্রে ভোট দিলেন স্পিকার 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ রোববার পীরগঞ্জের ৯ নম্বর পীরগঞ্জ ইউনিয়নে লালদিঘী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা ১৯ মিনিটে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করার সময় বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে।

বিপুল সংখ্যক লোক ভোটদানের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন উল্লেখ করে শিরীন শারমিন চৌধুরী নির্বাচনী এলাকায় বিভিন্ন ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সন্তোষ প্রকাশ করেন।

স্পিকার আশা প্রকাশ করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে।

এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন বকুল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রাঙ্গা, পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম প্রমুখ স্পিকারের সঙ্গে ছিলেন।

স্পিকার পরে তার আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন। তিনি এসব কেন্দ্রে বিপুলসংখ্যক পুরুষ এবং নারী ভোটারের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।